রায়হান হত্যা মামলা দুই জনের মৃত্যুদণ্ড তিন জনের যাবজ্জীবন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৫

পাবনা প্রতিনিধি

পাবনায় রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২) এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। একই রায়ে চার জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন—পাবনার মিজানুর রহমান মিজান, তার ছেলে তুষার রহমান। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন—মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মিজানুর রহমানের অপর ছেলে মিশু হোসেন, মাসুম হোসেন, আরশেদ আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনত্ কুমার। রায়ের সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি মাছুম ও আরশেদ উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে সশস্ত্র সন্ত্রাসীরা রায়হানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।