যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সাহাপুর থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাহাপুর মাঠ থেকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। দুপুর ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : ফুলবাড়ীয়ায় ট্রাকচাপায় প্রভাষক নিহত
তিনি বলেন, রাজগঞ্জের সাহাপুর ও পার্শ্ববর্তী জামতলা এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে ডাকাতির সময় দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে।
ইত্তেফাক/ইউবি

