নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নগর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী (৬০১) মালবাহী কনটেইনার ট্রেনের নিচে পড়ে ওমরেরনেছা নামের বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের আব্দুল রহমানের স্ত্রী।
এদিকে একই সময়ে ঐ স্থানে অন্য লাইনের ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, নিহত বৃদ্ধার লাশের রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
