প্রয়াত আব্দুল মান্নান ভূইয়ার সহধর্মিণীর ইন্তেকাল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূইয়ার সহধর্মিণী অধ্যক্ষ মরিয়ম বেগম (৭২) গতকাল মঙ্গলবার বেলা ৩টায় তার দ্বিতীয় ছেলে ভূইয়া নন্দিত নাহিয়ান সজনের ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভূইয়া নন্দিত নাহিয়ান রাজন বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। অধ্যাপক মরিয়ম বেগম ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার লাশ নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে আনার পর জানাজা শেষে তার স্বামী আব্দুল মান্নান ভূইয়ার কবরের পাশে দাফন করার কথা রয়েছে।