শেখ শহীদ সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন। এ সময় নির্ভয়ে টিকা গ্রহণ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

ব্রিগেডিয়ার জেনারেল জামিলের তত্ত্বাবধানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অত্যন্ত সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলায় সন্তোষ প্রকাশ করে শেখ শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে টিকা দেওয়া শুরু করতে সমর্থ হয়েছে।