ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি ফির ওপর ছাড়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২১ সেমিস্টারের জন্য অ্যাডমিশন ফেয়ার গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আশুলিয়া ইউনিভার্সিটির চত্বরে ২০ দিনব্যাপী এই অ্যাডমিশন ফেয়ার আয়োজন করেছে অ্যাডমিশন বিভাগ। কোভিড-১৯-এর ফলে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব অনেক বেশি পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর। বিষয়টি বিবেচনায় নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব বিষয়ে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়া, ফেয়ার চলাকালে শিক্ষার্থীদের ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি