চরভদ্রাসন সরকারি কলেজের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সনামধন্য একমাত্র সরকারি কলেজের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মাঠে এ ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

কলেজের অধ্যক্ষ প্রফেসর বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন ও থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ এস.এম ছাইদুর রহমান।

পরে উপজেলা সদরে অবস্থিত রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নিক্সন চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এমপি নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরো পড়ুন: ‘আমি মারা গেছি’, বিমান দুর্ঘটনার আগে আর্জেন্টাইন ফুটবলারের শেষ বার্তা

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাসিনা আক্তার, প্রকৌশলী মো. হাবীব উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ।

এর আগে এমপি নিক্সন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে গেলে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিক্সন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/বিএএফ