ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং ইরা-ইনফোটেক লিমিটেডের সিইও মো. সিরাজুল ইসলাম এফসিএমএ সমপ্রতি দেশব্যাপী ব্যক্তিগত ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ সেবা প্রদানের জন্য ‘মাইক্রো মার্চেন্ট অ্যাপসের’ জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে সরদার আক্তার হামেদ, এসইভিপি ও চ্যানেল ব্যাংকিংয়ের প্রধান হোসেন আহমদ, ইভিপি ও আইসিটি প্রধান, ডিপিসিডি প্রধান চন্দন নাগ, ব্যাংক এশিয়া লি: এবং তৌহিদুল হক, সিটিও, ইরা-ইনফোটেক লি: প্রমুখ উপস্থিত ছিলেন। ‘মাইক্রো মার্চেন্ট অ্যাপস ব্যক্তিগত ব্যাংকিংয়ের চাহিদা পূরণ করবে। অ্যপস ব্যবহারকারী ব্যক্তিগণ সাধারণ মানুষের সাথে ব্যাংকিং করতে পারবে, বাংলা কিউআর এর মাধ্যমে মার্চেন্টের অর্থ প্রদানকে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ ও শহুরে মানুষের ব্যাংকিংয়ের চাহিদা পূরণ করবে।
