গরু পালনে কর্মসংস্থান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

আমাদের দেশের মানুষ বহুকাল আগে থেকে গরু বাড়িতে লালনপালন করে আসছে। গাই-গরুর পাশাপাশি এড়ে গরু লালনপালন করা হয়। অনেকের ধারণা গাভী লালনপালন বেশি লাভজনক। কারণ বছরে একটা বাচ্চা ও প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়। দুধ বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি গোবর দিয়ে জ্বালানির চাহিদা মেটে। আমাদের দেশে অনেক মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার প্রতিদিনের আয়-রোজগার করে সংসার চালিয়ে বছরের শেষে তাদের হাতে কোনো অর্থ থাকে না এবং সন্তানদের একটা ভালো কর্মসংস্থানের কথা ভেবে হতাশ হয়। এসব পরিবার সংসার চালানোর পাশাপাশি তাদের আয়ের একটা ছোট অংশ ছয় মাস কিংবা এক বছরের জন্য, একটা বা দুটো এড়ে গরু লালনপালন করে বাজারে বিক্রি করে লাভবান হতে পারে। একটা এড়ে গরুর দাম ৫০ হাজার টাকা। আমাদের দেশে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো এভাবে একটু একটু করে অর্থ সঞ্চয় করার মতো এই পদ্ধতি অবলম্বন করলে একটা ভালো কর্মসংস্থানের দিকে ধাবিত হওয়া অবশ্যই সহজ হয়ে যাবে।

মো. আরিফুল ইসলাম

পাইকগাছা, খুলনা