মেরামত হয়নি মাঝবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

ঝড়ে বিধ্বস্ত হওয়ার এক বছরেও মেরামত করা হয়নি উপজেলার বোহাইল ইউনিয়নের যমুনার দুর্গম চর মাঝবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ব্যারাক। এতে গৃহহীন হয়ে পড়েছেন পুনর্বাসিত ৫০টি পরিবার। টিকে আছে মাত্র চারটি পরিবার। বসবাসরত জাহাঙ্গীর, ছামিতন জানান, আশপাশে লোকালয় না থাকায় ভয়ে প্রকল্পে কেউ থাকতে চায় না। এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপোর্ট পাঠালে আমরা ব্যারাক মেরামত করে দেব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, খোঁজ নিয়ে পিডি বরাবর রিপোর্ট পাঠানো হবে।