কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছে দুই জন। বুধবার সকালে উপজেলার তেলিরচালা এলাকায় রেজাউলের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত শিশু ইসমাইল হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. বাদল হোসেনের ছেলে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে এক শিশু মারা গেছে। দগ্ধ হয়েছে দুই জন।
