সদরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে বুধবার সকালে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, আকোটেরচর ইউনিয়নের সারেঙ্গ গ্রামের আজাহার মৃধার মেয়ে আসমা আক্তারের সঙ্গে চরবিষ্ণপুর ইউনিয়নের গনি মাতুব্বর ডাঙ্গী গ্রামের হান্নান পত্তনদারের বিয়ের পর থেকেই বনিবনা হচ্ছিল না। সদরপুর থানার এসআই নিপুন মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।