পাবনার যুবলীগ নেতা হত্যার মূল আসামি গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

পাবনা প্রতিনিধি 

পাবনার যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাভলু হত্যাকাণ্ডের সাত বছর পর মূল আসামি পলাশ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পাবনা ইউনিট। জিজ্ঞাসাবাদ শেষে পলাশ মিয়াকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পিবিআই, পাবনার পুলিশ সুপার মো. ফজলে এলাহি বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাভলুকে ২০১৪ সালের ১ সেপ্টেম্বরে লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে তিন-চার জন ছিনতাইকারী কুপিয়ে হত্যা করে।