ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৫টির বা ২৬ দশমিক ৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাভেলো আইসক্রিমের। ডিএসই সূত্রে জানা গেছে, আইপিওতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকায় লেনদেন শুরু হয়েছে। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ৯ দশমিক ৩৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮ দশমিক ১০ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ৫৫ শতাংশ, রবি আজিয়াটার ৬ দশমিক ১৬ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫ দশমিক ৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৭ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪ দশমিক ৫৪ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪ দশমিক ৫০ শতাংশ এবং প্রাইম ইনসিওরেন্সের শেয়ার দর ৪ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
