স্পোর্টস রিপোর্টার
গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা দল ৩৯-২০ পয়েন্টে যশোর জেলা দলকে হারিয়েছে। বিজয়ী দলের আবহর ১০ ও সানি ৯ পয়েন্ট এবং বিজিত দলের রোহান ১২ ও রাসেল ৪ পয়েন্ট পান। দ্বিতীয় খেলায় খুলনা জেলা ৪২-৩৫ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারিয়েছে। খুলনার ইমন ১৫ ও দিপ ১৪ এবং দিনাজপুরের তুহিন ১০ ও আসকর ৯ পয়েন্ট করেন। রাজশাহী জেলা ঢাকা জেলাকে, গাজীপুর জেলা কুমিল্লা জেলাকে হারায়। ৯টি জেলা দুই গ্রুপে খেলছে।
