যশোরের চৌগাছায় ছেলের মৃত্যুর ৩০মিনিট ব্যবধানে প্রাণ হারালেন মা। মঙ্গলবার উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড় গোবিন্দপুর গ্রামে মা শহর বানু (৯০) ও ছেলে শাহাদত হোসেন সাধু (৫৫) মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেড়গোবিন্দপুর পূর্বপাড়ার শাহাদত হোসেন সাধু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় তিনি মারা যান সাধু। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের মধ্যপাড়ায় সাধুর বাবার ভিটায় বসবাস করা বৃদ্ধা মা শহর বানু ছেলেকে দেখতে রওনা দেন। হাঁটতে গিয়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরো পড়ুন: পাকিস্তান জিন্দাবাদ মুছতে কেটে গেলো ৪৮ বছর!
চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। বুধবার সকাল সাড়ে ১০টায় গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/অনি
