বাচ্চা পায়রার মা ওকে ফেলে কোথাও চলে গেলে খাবারের অভাবে ওর জীবন সংকটে পড়ে। ওকে খাবার খাওয়ানোর দায়িত্ব নেয় আদিবা রহমান হেমা। পাখি-মা যেমন মুখে খাবার নিয়ে বাচ্চাকে খাইয়ে দেয়, তেমনি হেমার মুখ থেকে খাবার খাচ্ছে পায়রার বাচ্চাটি। পরিবেশদূষণে যেখানে অনেক পাখি বিপন্ন, সেখানে এই ঘটনা বিরলই বলতে হবে। হেমা ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। আলোকচিত্রী :এনায়েত ধ্রুব
