রংপুরে বঙ্গবন্ধু ম্যারাথন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

রংপুরে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এ উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল প্র্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উদ্যোক্তাগণসহ অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্যারাথনে অংশগ্রহণে আগ্রহীদের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।