আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিক খুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

আড়াইহাজারে মজিবুর রহমান নামে এক পাওয়ারলুম শ্রমিক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীকান্দাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঐ গ্রামের নুরুল হকের ছেলে। আড়াইহাজার থানার এসআই সজীব জানান, বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে। এসআই সজীব আরো জানান, নিহতের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে রেখেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।