চুয়েটের বাস চাপায় কিশোর নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:২৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (চুয়েট) বাসের চাপায় মো. মানিক (১৭) এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটার ব্রিক ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মানিক উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া গ্রামের মো. মুসার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  মদুনাঘাটস্থ একটি এ্যালুমিনিয়ামের দোকানে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় মানিক। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ