বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রচার বন্ধ চীনে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

চীনে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ওয়ার্ল্ড সার্ভিসের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গতকাল এই তথ্য জানিয়েছে। বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, বিবিসিতে চীন সম্পর্কিত যেসব সংবাদ প্রচার করা হচ্ছে তাতে আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে নিরপেক্ষতাও বজায় রাখা হচ্ছে না যা চীনের জাতীয় স্বার্থে আঘাত হানছে এবং জাতীয় ঐক্য বিনষ্ট করছে। এক সপ্তাহ আগে ব্রিটেনের মিডিয়া নিয়ন্ত্রকের পক্ষ থেকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের লাইসেন্স প্রত্যাহা করা হয়। —রয়টার্স