গুণীজন সম্মাননা পদক পেলেন সুব্রত রায়

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:২২

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

 

পিরোজপুরে শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা পেলেন কাউখালীর বিশিষ্ট সংস্কৃতিজন সুব্রত রায়। পিরোজপুরে লোকসংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় সুব্রত রায় ২০১৬ সালের এ পদকে ভূষিত হন। গত ১৫ জানুয়ারি বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ২০১৬ ও ২০১৭ সালে শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়। ৫টি ক্যাটাগরিতে প্রতিবছর ৫ জন করে এবারে পিরোজপুরের মোট ১০ জন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সনদ, পদক ও ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সালাম কবির। অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৗৈশলী সুশান্ত রঞ্জন রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক ও জেলা কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস।