মিয়ানমারের সোয়া ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার করলো ইউএসএআইডি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে সোয়া ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংস্থাটির এক বিবৃতিতে এমনটাই জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।

ইত্তেফাক/এসসিএস