একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৫

তাসফিয়া তাসমিন মিশু, প্রভাষক

বাংলা বিভাগ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা

 

বিভীষণের প্রতি মেঘনাদ

 

১। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৭৩ খ) ১৮২৪ গ) ১৮২৬ ঘ) ১৮৪৩

২। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তাঁর সাহিত্যচর্চার মাধ্যম ছিল-

ক) বাংলা ভাষা       খ) ইংরেজি ভাষা

গ) জার্মান ভাষা      ঘ) ফরাসি ভাষা

৩। মধুসূদন প্রবর্তিত ছন্দকে বলা হয়?

ক) অমিত্রাক্ষর ছন্দ      খ) পয়ার ছন্দ

গ) মিত্রাক্ষর ছন্দ        ঘ) মাত্রাবৃত্ত ছন্দ

৪। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ ?

ক) পদ্মাবতী        খ) কৃষ্ণকুমারী

গ) শর্মিষ্ঠা             ঘ) চতুর্দশপদী কবিতাবলি

৫। অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) লক্ষণ         খ) মেঘনাদ

গ) রাম            ঘ) বিভীষণ

৬। শূলীশম্ভুনিভ কে?

ক) রাবণ             খ) মেঘনাদ  

গ) বিভীষণ          ঘ) কুম্ভকর্ণ

৭। ‘ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে’- উক্তিটি কার?

ক) বিভীষণের        খ) মেঘনাদের

গ) লক্ষণের           ঘ) রামের

৮। ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।’ এখানে ‘ভঞ্জিব আহবে’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) উদ্ধার করা            খ) কালিমামুক্ত করা

গ) যুদ্ধ দ্বারা বিনষ্ট করা ঘ) কলঙ্ক লেপন করা

৯। ‘স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস।’-কে?

ক) লক্ষণ  খ) রাম  গ) রাবণ  ঘ) বিভীষণ

১০। মেঘনাদ চরিত্রে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

ক) দেশপ্রেম           খ) সততা

গ) সাহস               ঘ) বিচক্ষণতা

১১। ‘মহামন্ত্র-বলে যথা নম্রশিরঃ ফণী’ চরণটির অন্তর্নিহিত অর্থ কী?

ক) প্রশ্নবাণে বিদ্ধ হয়ে রাবণের মাথা নত অবস্থা

খ) প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণের মাথা নত অবস্থা

গ) প্রশ্নবাণে বিদ্ধ হয়ে মেঘনাদের মাথা নত অবস্থা

ঘ) প্রশ্নবাণে বিদ্ধ হয়ে লক্ষণের হাতে মেঘনাদের পরাস্ত হওয়া

১২। রামানুজ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) লক্ষণকে          খ) বিভীষণকে

গ) মেঘনাদকে       ঘ) রাবণকে

১৩। ‘মেঘনাদবধ কাব্যটি নয়টি সর্গে রচিত’- এখানে সর্গ বলতে কী বোঝায়?

ক) বেহেশত খ) অধ্যায় গ) সড়ক ঘ)দোজখ

১৪। ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’ উক্তিটি মেঘনাদের কোন মনোভাবের বহিঃপ্রকাশ?

ক) আত্মমর্যাদাবোধ      খ) গৌরববোধ

গ) তুচ্ছ-তাচ্ছিল্য         ঘ) ধিক্কার

১।খ ২।খ ৩।ক ৪।ঘ ৫।খ ৬।ঘ ৭।খ ৮।গ ৯।ঘ ১০।ক ১১।খ ১২।ক  ১৩।খ ১৪।ঘ

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী

ব্যবসায়ের মৌলিক ধারণা

 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। প্রমিতকরণ কী?

উত্তর:পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে।

২। বৈদেশিক বাণিজ্য কী?

উত্তর:দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।

৩। প্রত্যক্ষ সেবা কী?

উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে।

৪। পুনঃরপ্তানি কী?

উত্তর:বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানী করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানী বলে।

৫। সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?

উত্তর: ড. মো. ইউনূস।

৬। বাণিজ্য কী?

উত্তর:শিল্পে উত্পাদিত সামগ্রী প্রকৃত ভোগকারীর নিকট বণ্টন সংশ্লিষ্ট কাজকেই বাণিজ্য বলে।

৭। ব্যবসায় কী?

উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে উত্পাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।

৮। শিল্প বিপ্লবের সুচনা হয় কোন দেশে?

উত্তর: বৃটেনে।

৯। সামাজিক ব্যবসায় কী?

উত্তর:যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য রোধের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে।