গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তার ভাঙন ঠেকাতে গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি এলাকায় চার কিলোমিটার দীর্ঘ একটি বালুর বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধটির প্রস্থ স্থানভেদে ৩০-৭০ ফুট পর্যন্ত করা হয়েছে। উচ্চতাও ১২-১৪ ফুট। স্থানীয়রা জানায়, শেখ হাসিনা তিস্তা সেতু থেকে উত্তরে সাত কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় গত বছর ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত কয়েক বছরে পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কাজ হয়নি। তাই স্থানীয়রা চাঁদা তুলে বাঁধ নির্মাণ করছে।
