নিকলীতে পঞ্চম দিন পর্যন্ত টিকা নিলেন ৫৫৭ জন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পঞ্চম দিন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিকলী উপজেলায় টিকা নিয়েছেন ৫৫৭ জন। সকাল ৮টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তিরা এ টিকা নেন। নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাঁন নুরুদ্দিন মো. জাহাঙ্গীর জানান, গত পাঁচ দিনে নিকলীতে ৫৫৭ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলায় ৪ হাজার করোনার টিকা পাওয়া গেছে।