বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষে পরিচালক সামছুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আবহাওয়া পূর্বাভাসের ওপর নির্ভর করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত কার্যক্রমের পরিধি বৃদ্ধিকরণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। —আইএসপিআর
