রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্রের হিট ট্রিটমেন্টের কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন করেছে জেএসসি ‘এইএম-টেকনোলজির’ ভল্গোদনস্ক শাখা (রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা এটোমেনার্গোম্যাস)।
রোসাটমের গণমাধ্যম শাখা জানায়, রেডিওগ্রাফিক টেস্টের পরে ৩২০ টন ওজনের এই চুল্লি পাত্রকে গ্যাস ফার্নেসে ছয়টি থার্মোকাপল স্থানান্তর করা হয়। পরে যন্ত্রাংশটিকে তিন দিন ধরে ৬৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্নেসে রাখা হয়। বিশেষজ্ঞরা এই তিন দিন থার্মাল ডিটেক্টরের রিডিং রেকর্ড করেন। চুল্লি পাত্রটির থার্মাল টেম্পারিংয়ের ধারাবাহিকতা নিশ্চিত করতে এই ধাপটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। চুল্লি পাত্রটিকে ঢালাইয়ের চাপমুক্ত করতে এবং প্রয়োজনীয় ধাতব যান্ত্রিক বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চুল্লি ভেসেলের হিট ট্রিটমেন্ট করা প্রয়োজন। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য চুল্লি ও চারটি স্টিম জেনারেটরসহ সম্পূর্ণ এক সেট যন্ত্র বাংলাদেশে ২০২০ সালে পাঠানো হয়েছে।
