আলজাজিরার রিপোর্ট ভিত্তিহীন দাবি করে মানববন্ধন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে জড়িয়ে আলজাজিরার ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে মোহাম্মদপুরের নানক চত্বরে নবোদয় সংঘের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগ, সচেতন নাগরিক সমাজ, সোনালি সংঘ ও মোহাম্মদপুর ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটিকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, আলজাজিরার সংবাদটি অসত্ উদ্দেশ্যে প্রচারিত। মিথ্যা ও বানোয়াট রিপোর্টের মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে। এ ধরনের হীন চেষ্টার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।