ভারতের তামিলনাড়ুতে এক বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। প্রবল বিস্ফোরণ তাদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন অন্তত ৩৬ জন যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেরই শিবকাশীর সরকারি হাসপাতালে চিকিত্সা চলছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। চেন্নাই থেকে ৫৩ কিলোমিটার দূরে বিরুধুনগরে রয়েছে ওই বাজি কারখানা। গতকাল শুক্রবার দুপুর দেড়টা নাগাদ হঠাত্ই বিস্ফোরণ ঘটে সেখানে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর পাশাপাশি উদ্ধার করা হয় কারখানার ভিতরে আটকে পড়া শ্রমিকদের। -আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি
