কিউবার গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই কারাগারে বন্দিদের নির্যাতনের অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাপী সমালোচনার শিকার হয়েছে দেশটি। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কারাগারটি বন্ধের উদ্যোগ নিলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই উদ্যোগ আটকে দেয়। বাইডেন ক্ষমতায় আসার পর ওবামার সেই উদ্যোগ আবার সফল করার চেষ্টা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্স গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারটি বন্ধের বিষয়ে আইনগত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
