রঙ্গরস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪৯

দুই সন্ন্যাসী। পাশাপাশি পাহাড়ের দুই গুহায় থাকেন। দূরত্ব বেশি না, মাইলখানেকের মতো। একজন অন্যজনের উপস্থিতি জানেন কিন্তু বিশ বছরের মধ্যে কারো সঙ্গে কারোর দেখা নেই।

একদিন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী কনিষ্ঠ সন্ন্যাসীর গুহায় গিয়ে কয়েক মিনিট কথা বলে চলে এলেন।

গেল দশ বছর।

বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী আবার গেলেন কনিষ্ঠের গুহায়। তাঁকে দেখে কনিষ্ঠ সন্ন্যাসী বললেন, কিছু ফেলে গিয়েছেন কি?

 

 

অফিসের দরজায় বিজ্ঞাপনে লেখা: কর্মখালি। ক্যাশিয়ার চাই।

ক্যাশিয়ার পদে আবদুল গণিকে নিয়োগ দেওয়া হলো। তিন দিন পর দরজায় নতুন বিজ্ঞাপন দেওয়া হলো। বিজ্ঞাপনে লেখা: আবদুুল গণিকে চাই।