রূপপুর প্রকল্পের রড চুরির খবর ভিত্তিহীন দাবি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে পাঁচ ট্রাক রড চুরির খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস। পাবনার ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

তিনি বলেন, ‘আমার বীর মুক্তিযোদ্ধা পিতার দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক ত্যাগ ও সম্মানকে ভুলুণ্ঠিত করার জন্য এ ধরণের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন-পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইছাহক আলী মালিথা, দাশুড়িয়া ইউপির চেয়ারম্যান বকুল সরদার, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা ও শ্রমিক লীগ নেতা জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। 

রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে রড চুরির ঘটনার বিষয়ে প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘প্রকল্পের গেট সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। গেট পাশ ছাড়া কোনো জিনিস প্রবেশ ও বাইরে বের হওয়ার সুযোগ নেই।’

ইত্তেফাক/এএএম/ইউবি