এলিয়েনদের বই!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৮

এবার প্রমাণ মিললো এলিয়েনদের লেখা বইয়ের। যা বেশ বিস্ময় সৃষ্টি করেছে। এর আগে পাওয়া গিয়েছিল এলিয়েনদের গুহাচিত্র থেকে সাংকেতিক চিহ্ন। প্রাচীন যে লিপিগুলি আবিষ্কার করা সম্ভব হয়েছে তার মধ্যে বেশ অন্যরকম ও অন্যতম হলো “ভয়নিচ” লিপি।

২৪০ পাতার বইটিকে নিছক ভুয়ো বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা। উর্দু ডানদিকে লেখা হয়েছে বইটি। ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে বইয়ে যা সত্যিই অবাক করে। সম্ভবত ১৯১২ সালে বইটি কিনে নেন বইয়ের ব্যবসা করা উইলফ্রিড ভয়নিচ। তার নামেই বইটির এই নামকরণ হয়েছে। 
তবে জ্যোতির্বিদ্যা নিয়ে সেই সময়ে যে চর্চা হতো তা জানা গিয়েছে।

উইলফ্রিড মারা যাওয়ার পর তার স্ত্রী বইটির মালকিন হয়ে যান। আবার তার মৃত্যুর আগে তিনি বন্ধু এন নীলকে উপহার দেন। এন পরে এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করেন। কারো কারো মতে এর রচয়িতা দার্শনিক রজার বেকন আবার কেউ বলেন এটি লিখেছেন ইংরেজি তান্ত্রিক এডওয়ার্ড কেলি। পাণ্ডুলিপিকে কেন্দ্র করে আবার অনেক উপন্যাসও লেখা হয়েছে।

বেশ কিছু ঐতিহাসিকরা দাবি করেছেন যে এই লিপি এলিয়েনদের সৃষ্টি। এরপর তা নিয়ে হয়েছে অনেক গবেষণা। সেই গবেষণা বলছে এই লিপি লেখা হয়েছে আনুমানিক ১৪০৪ থেকে ১৪৩৮ সালে। চামড়া দিয়ে কাগজ তৈরি করে তাতে লেখা হয়েছিল। তবে ভাষার অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নানা ছবি ও রেখাচিত্র দিয়ে ভরা এই বইয়ে এমন কিছু গাছের ছবিও আছে যার কোনো অস্তিত্ব নেই। 

ইত্তেফাক/এএইচপি