ভালোবাসা দিবসের আগের রাতে ত্বকের যত্ন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

সুন্দর ত্বক পেতে হলে প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন করতে হয়। তবে, দিনটি যদি বিশেষ কোনো দিন হয়ে থাকে তাহলে আগের রাতে অবশ্যই বাড়তি একটু যত্ন নিতে হবে। সেক্ষেত্রে কিছু সাধারণ কাজ করলেই এই ভালোবাসা দিবসে সারাদিন জুড়ে ত্বক থাকবে উজ্জ্বল, সতেজ এবং প্রাণবন্ত।

- ঠোঁটের যত্ন নিতে চিনি এবং মধুর ঘন একটি মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ঘষতে হবে। এতে করে ঠোঁটের উপরের মৃত কোষ গুলো উঠে আসবে। লিপস্টিকের সৌন্দর্য বেড়ে যাবে কয়েকগুণ।


- আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। চুলে আজ রাতেই ভালো করে শ্যাম্পু করে, কন্ডিশনার করে নিতে হবে। তাহলে দিনে চুল সোজা করলে তা অনেক সময়ের জন্য স্থায়ী হবে। আর চুল সোজা করার আগে অবশ্যই চুলে ভালো মানের হেয়ার টনিক লাগিয়ে নিতে হবে। তাহলে মেশিনের অতিরিক্ত তাপের কারনে চুলে ক্ষতি কিছুটা কম হবে।


- রাতে পেডিকিওর এবং ম্যানিকিউর করতে হবে। পার্লারে ছাড়াও ঘরে বসে খুব সহজেই এ দুটো কাজ করা সম্ভব। যে কোনো শ্যাম্পুর একটা অথবা দুটো ছোট প্যাকেট অর্ধেক বালতি পানিতে দিতে হবে। পানি অবশ্যই সহনীয় মাত্রায় গরম হতে হবে, অতিরিক্ত গরম অথবা একদম ঠাণ্ডা হওয়া যাবে না। তাতে সামান্য লবণ দিতে হবে। আধা ঘণ্টার মত হাত-পা ভিজিয়ে নিয়ে একটি তাওয়ালে দিয়ে হাত-পা ভালো করে মুছে নিতে হবে। সারা রাত এভাবেই রেখে দিতে হবে। সকালে ধুয়ে যেকোনো ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে হবে।


- সারা রাত জেগে থাকা যাবে না। ঘুম সব থেকে বড় ভুমিকা পালন করে চেহারা উজ্জ্বল রাখতে। তাই শুধু ভালোবাসা দিবস জন্যই যে আগের রাতে পর্যাপ্ত ঘুমাবেন এমনটা নয়। রাতের ঘুম কখনই নষ্ট করা যাবে না।
- রাতে ত্বকে একটি ভালো মানের ফেস প্যাক লাগাতে হবে। চন্দনের মাস্ক, কফি মাস্ক, অথবা নিজের ত্বকের ধরন অনুযায়ী একটি মাস্ক অবশ্যই লাগাতে হবে।

ইত্তেফাক/এনএসএন/কেকে