সরকারি হাসপাতালে রোগীদের শয্যা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭

চিকিত্সা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার আর সরকারি হাসপাতালগুলো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নাগরিকদের চিকিত্সা গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু প্রায়ই লক্ষ করা যায় যে, রোগীরা হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় বা মেঝেতে কষ্টকরভাবে সময় পার করছেন। এই পরিস্থিতি রোগীকে মানসিকভাবে আরো দুর্বল এবং রোগীর পরিবারের মানুষজনকে বিহ্বল করে তুলছে। সুতরাং চিকিত্সাপ্রার্থী নাগরিকদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দেশের সরকারি হাসপাতাগুলোতে শয্যা বৃদ্ধি করা।

মো. রাসেল মিয়া

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া