অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ্তুধামাকা অনলাইন বইমেলা উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের অনেক দেশেই বাতিল হয়েছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে বড় বইমেলার আয়োজনও শুরু হয়নি ফেব্রুয়ারি মাসে। তবে দেশের অগণিত বইপ্রেমিদের জন্য গত বুধবার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম ধামাকাশপিং তাদের ওয়েবসাইটে (dhamakashopping.com) ব্যাপক ছাড়সহ মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেছে। শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ধামাকাশপিংয়ের অনলাইন বইমেলার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। ভার্চুয়ালি আরো যুক্ত হয়েছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশিষ্ট কবি অসীম সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, প্রকাশক এবং ধামাকাশপিং-এর ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী।
