গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল। সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসের তাত্পর্য তুলে ধরে আয়োজিত আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, আইবিজিইর পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম এবং প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান প্রমুখ।
