এক যুগ পর কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি এক মাস আগে সংস্কার করা হয়েছে। তবে এ সড়কের অনেক জায়গায় পথচারীদের হাঁটা দায়। অথচ এই সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীফলতলী জমিদারবাড়ী, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কবরস্থানসহ শ্রীফলতলী গ্রামের বাসিন্দারা যাতায়াত করে। চলে সব ধরনের যানবাহন। কালিয়াকৈর-ধামরাই সড়ক থেকে শ্রীফলতলী জমিদারবাড়ী পর্যন্ত এই সড়কের উত্তর পাশের ফুটপাতে মাটি ফেলা হয়নি। ফলে পথচারী ফুটপাতের পরিবর্তে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে। কালিয়াকৈর পৌরসভার প্রধান প্রকৌশলী হরিপদ রায় বলেন, হয়তো টেন্ডারে মাটির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তাই মাটি ফেলা হয়নি। তবে জনস্বার্থে ঠিকাদারদের বলে দ্রুত মাটি ফেলে ফুটপাত সচল করা হবে।
