মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা হাজি গোলাম মওলা মোল্যা (৭৪) গত শনিবার মাগুরা শহরের মোল্যা পাড়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাদ আছর শহরের মোল্যা পাড়ায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাগুরা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক সম্পাদক পঙ্কজ কুণ্ডুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
