সুজানগরে পদ্মায় চর জেগে নৌকা চলাচল বিঘ্নিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৮

শুষ্ক মৌসুমে সুজানগরে পদ্মা নদী শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে নদীতে নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। সাবেক ইউপি মেম্বার খলিলুর রহমান বলেন, উপজেলার সাতবাড়ীয়া পদ্মা নদীর খেয়াঘাট থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাট পর্যন্ত ছয় কিলোমিটার পদ্মা নদীর বেশ কয়েক জায়গায় চর জেগে উঠেছে। এতে খেয়ানৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। খেয়ানৌকার মাঝি স্বপন কুমার বলেন, বর্ষায় এপথ যেতে ২৫-৩০ মিনিট লাগতো। এখন অনেক পথ ঘুরে যেতে হয়। এ বিষয়ে স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, নদীর নাব্যতা বৃদ্ধি করতে শিগিগরই ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।