বাঁশের পণ্য বিক্রি করে জীবন চলে তাদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০

গৃহস্থালির কাজে প্লাস্টিকের তৈরি পণ্যের ব্যবহার বাড়ায় দিনদিন কমছে বাঁশের তৈরিকৃত গৃহস্থালি পণ্যের কদর। তার পরও এসব পণ্য বিক্রি করে চলছে গ্রামীণ জনপদের কিছু মানুষের জীবন। এক সময় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসব পণ্য বিক্রি করলেও সময়ের পরিবর্তনে তাদের পাশাপাশি এখন সমাজের নিম্ন আয়ের মানুষও এ পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে—কুলা, চালন, ঢুলি, টুকরি, ঢালী ইত্যাদি। বিক্রেতা ছাইফুল ও আলী জানান, ধান মাড়াইয়ের সময় এসব পণ্যের কদর বেশি থাকে। প্রতি হাটে সব খরচ মিটিয়ে ৫০০-৭০০ টাকায় লাভ হয়।