পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর হোসেন এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।
আরো পড়ুন: ঋণের টাকা নিয়ে ঝামেলায় শিল্পা শেঠি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারে নিশি কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডারকে চার হাজার টাকা, দক্ষিণ বাজারে রুমি বেকারি অ্যান্ড কনফেকশনারি দোকানকে আট হাজার টাকা এবং টেম্পুস্ট্যান্ড এলাকায় শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/বিএএফ
