সৈয়দপুরে বিক্রি হচ্ছে অনুমোদনহীন শিশুখাদ্য!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৮

সৈয়দপুরে অনুমোদনহীন, ভেজাল রং মিশ্রিত, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার দেখা গেছে, শহিদ ডা. জহুরুল হক (বিচালীহাটি) রোডে বিভিন্ন দোকানে এসব পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে। এসব পণ্য হাতে নিয়ে দেখা যায়, প্যাকেটে নেই কোনো উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা বিএসটিআইয়ের অনুমোদন। শিশু বিশেষজ্ঞ চিকিত্সক ডা. এনামুল হক জানান, নিয়মিত এসব খাবার খেলে ক্ষুধামন্দা দেখা দেয়, স্নায়ু দুর্বল থাকে, মেধাশক্তি কমে যায়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, এসব পণ্যের বিরুদ্ধে শিগিগর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।