দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ি সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৭ দশমিক ৯৬ পয়েন্টে। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ৪০ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১০ দশমিক ৯০ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ১৪ দশমিক ৩৯ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ১৫ দশমিক ১১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫ দশমিক ৪৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫ দশমিক ৮৩ পয়েন্টে, বিমা খাতের ১৭ দশমিক ২৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ৬১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৬৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৬ দশমিক ৮৭ পয়েন্টে, খাদ্য খাতের ৩০ দশমিক ৬৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৬৮ পয়েন্টে, বিবিধ খাতের ৪৮ দশমিক ২৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫০ দশমিক ০২ পয়েন্টে, পেপার খাতের ৬৬ দশমিক ৯০ পয়েন্টে, আর্থিক খাতের ৭৬ দশমিক ৫৪ পয়েন্টে, চামড়া খাতের (-১৩ দশমিক ৫৯) পয়েন্টে এবং পাট খাতের (-৩৮ দশমিক ৯৯) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।
