সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বিকন ফার্মা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৮

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে বিকন ফার্মার শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে বিকন ফার্মার শেয়ারের দাম ছিল ৭৭ দশমিক ৬০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৫০ টাকা বা ৮ দশমিক ৩৮ শতাংশ। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় অবস্থান করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনফর্মেশন সার্ভিসের ৬ দশমিক ১৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪ দশমিক ৪২ শতাংশ, রেকিট বেনকিজারের ৩ দশমিক ৫০ শতাংশ, বেক্সিমকোর ৩ দশমিক ০২ শতাংশ, ইউনিলিভারের ২ দশমিক ৮১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২ দশমিক ৬২ শতাংশ, ব্যাংক এশিয়ার ২ দশমিক ৪৪ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২ দশমিক ২৭ শতাংশ এবং পদ্মা অয়েলের ১ দশমিক ২৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।