বাস্কেটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩১

গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল ফাইনালে রাজশাহী জেলা দল ৪৪-৩২ পয়েন্টে গাজীপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের রিপন ১৮ ও রাহাত ১২ পয়েন্ট এবং রানার্সআপ দলের মাহিন ১৩ ও সাফি ৮ পয়েন্ট করে স্কোর করেন।