ষষ্ঠ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২

ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। চতুর্থ দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে সাফল্যে ভাসালেন পেসার আবু জায়েদ রাহী। নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যানকে ফেরান তিনি। রাহীর সোজা ডেলিভারীতে বল মিস করে এলবিডব্লিউ হন ওয়ারিক্যান। ২২ বলে ২ রান করেন তিনি। ওয়ারিক্যানের ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৫০। 

এরপর ফের ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন আবু জায়েদ রাহী। নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি পেলেন আরেকটি উইকেট। ভয়ংকর হয়ে উঠার আগে সাজঘরে ফেরেত পাঠালেন কাইল মায়ার্সকে।  তার লেন্থ বল সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন চট্টগ্রাম টেস্টের এই ডাবল সেঞ্চুরিয়ান। বলের লাইনে ব্যাট নিতে পারেননি তিনি। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৬ রানে। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৬২।

মায়ার্সের বিদায়ের ১১ রান পরই নিজেদের ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাইজুল ইসলামের বলে এই ব্যাটসম্যানকে স্টাম্পিং করে ফেরান উইকেটরক্ষক লিটন দাশ। আউট হওয়ার আগে তিনি ১০ বলে ৯ রান করেন। দলের রান তখন ৭৩। 

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ- দ্বিতীয় ইনিংস: ৪০ ওভারে ৮৫/৬,  লিড ১৯৮
বাংলাদেশ- প্রথম ইনিংস: ৯৬.৫ ওভারে ২৯৬/১০ (তাইজুল ১৩*)
আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫, মুশফিক ৫৪, লিটন ৭১, মিরাজ ৫৭, নাঈম ০।  
ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯/১০ (কর্নওয়াল ৪*)
আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।

ইত্তেফাক/কেকে