ভালোবাসা দিবস উপলক্ষ্যে দোহারে ভিন্ন আয়োজন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

 ‘ভালোবাসা সবার জন্য’ এই স্লোগানে ঢাকার দোহারে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে এক ভিন্নরকম অনুষ্ঠানের আয়োজন করে রবিবার দুপুরে দোহার ব্লাড ব্যাংক ও বিডি ক্লিন দোহার স্বেচ্ছাসেবী সংগঠন। ভালোবাসা দিবসে তারা করোনাকালীন সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যসেবী, পুলিশ ও সাংবাদিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া পথশিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করে সংগঠনগুলো। একই সঙ্গে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক মুরাদ হোসেন পাপ্পু, সহসন্বয়ক সোহাগ মাহমুদ হান্নান, হাবিবুর রহমান, তৌহিদ রাসেল, রিপন শরীফ, সাদ্দাম হোসেন লিটন, চাঁদনি ভূইয়া, মো. মোয়াজ, আবির শিকদার, জেবুন্নেছা বেগমসহ বিডি ক্লিন ও দোহার ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।