সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। রবিবার দুপুরে পৌর শহরে ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন—হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য সুখেন্দু সেন রায়, নারী নেত্রী শীলা রায়, সঞ্চিতা রায় প্রমুখ। বক্তারা বলেন, এখনো অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলো বন্ধ করা হয়নি। এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।